Association Logo

তথ্য লোড হচ্ছে...

🔔 জরুরি নোটিশ: জানালা বা বেলকনি দিয়ে ময়লা ছুঁড়ে ফেললে সেই ফ্ল্যাটের বিদ্যুৎ সংযোগ ২ দিনের জন্য বন্ধ করা হবে। এটা কমিটির সিদ্ধান্ত।

গাজী নার্গিস মহল এপার্টমেন্ট ওনার্স এসোসিয়েশন

শিববাটি, বগুড়া

Association Logo

কার্যনির্বাহী কমিটি

চাবি কার কাছে?

দারোয়ানের তথ্য

ফ্ল্যাট ভাড়ার তথ্য

গ্যারেজ ভাড়ার তথ্য

ভবনে বসবাসের নিয়মাবলী

মিটিং ও নোটিশ হিসাবপত্র সার্ভিস চার্জ কারিগরি এসোসিয়েশন সমাজকল্যাণ নিরাপত্তা ফর্মসমূহ

গৃহশিক্ষকের তথ্য

গৃহকর্মী ও কাজের লোকের তথ্য

ফ্ল্যাট মালিকদের তথ্য

অভিযোগ থাকলে লিখুন

Advertisement

দারোয়ানের বিস্তারিত তথ্য

Advertisement

গৃহশিক্ষকদের বিস্তারিত তথ্য

Advertisement

কাজের লোকদের বিস্তারিত তথ্য

ফ্ল্যাট মালিকদের তথ্য

Advertisement

অভিযোগ জমা দিন

*নোট: আপনার অভিযোগ গোপনীয় রাখা হবে। প্রয়োজন না হলে, সংশ্লিষ্ট ব্যক্তিরা ছাড়া আর কেউ তা জানবে না। অভিযোগ জমা দেওয়ার আগে দয়া করে আপনার অভিযোগ নম্বরটি লিখে রাখুন।

Advertisement

ফ্ল্যাট ভাড়া একনজরে

ফ্ল্যাট ভাড়া হবে।
ফ্ল্যাট খালি নেই।
বিক্রি হবে।

বিস্তারিত দেখতে ফ্ল্যাট নং টাচ করুন

Advertisement

গ্যারেজ ভাড়া এক নজরে

গ্যারেজ ভাড়া হবে।
গ্যারেজ খালি নেই।
বিক্রি হবে।

বিস্তারিত দেখতে গ্যারেজ নং টাচ করুন

Advertisement

বাসা ভাড়ার বিস্তারিত তথ্য

ফ্ল্যাট নং:
স্ট্যাটাস:
মালিকের নাম:
আয়তন:
লিভিং রুম:
বাথরুম:
বেলকনি:
ভাড়ার তারিখ:
যোগাযোগ:
প্রস্তাবিত ভাড়া:
সার্ভিস চার্জ:
মূল্য (স্কয়ার ফিট):
বিক্রেতা যোগাযোগ:
WhatsApp কল দিন মেসেজ

শর্তাবলী:

  • পানির পাম্প, কমন-স্পেসের লাইট, লিফট, জেনারেটর ইত্যাদির বিল, দারোয়ানের বেতন, ক্লিনাররের বেতন, ময়লার বিল ইত্যাদি সার্ভিস চার্জের অন্তর্ভুক্ত।
  • ভবনে বসবাসকালীন সময়ে সাধারণভাবে সকলের জন্যই এসোসিয়েশনের শর্তাবলী মেনে চলা আবশ্যক।
Advertisement

গ্যারেজ ভাড়ার বিস্তারিত তথ্য

গ্যারেজ নং:
স্ট্যাটাস:
মালিকের নাম:
আয়তন:
গাড়ির ধরন:
চুক্তির মেয়াদ:
ভাড়ার তারিখ:
যোগাযোগ:
প্রস্তাবিত ভাড়া:
মোট মূল্য:
বিক্রেতা যোগাযোগ:
বিশেষ শর্ত:
WhatsApp কল দিন মেসেজ

শর্তাবলী:

  • গ্যারেজ ভাড়া অবশ্যই এসোসিয়েশনের অবগিততে চুক্তিপত্রের মাধ্যমে হতে হবে।
  • এসোসিয়েশনের নিয়মাবলী মেনে চলতে হবে।

কার্যনির্বাহী কমিটি

গাজী নার্গিস মহল এপার্টমেন্ট ওনার্স এসোসিয়েশন

সভাপতি

ফয়সাল করিম

ফ্ল্যাট নং- 4D

যোগাযোগ: 01719-129529

সহ সভাপতি

শংকর চন্দ্র সরকার

ফ্ল্যাট নং- 2C

যোগাযোগ: 01912-728186

সাধারণ সম্পাদক

শাহ ইমরান আপেল

ফ্ল্যাট নং- 3C

যোগাযোগ: 01721-419820

কোষাধ্যক্ষ

ফিরোজ আহমেদ

ফ্ল্যাট নং- 5C

যোগাযোগ: 01716-732863

সহকারী কোষাধ্যক্ষ

মানিক চন্দ্র দাশ

ফ্ল্যাট নং- 1B

যোগাযোগ: 01757-498385

সাংগঠনিক সম্পাদক

মাছুমা খাতুন

ফ্ল্যাট নং- 2B

যোগাযোগ: 01747-769141

সমাজ কল্যাণ সম্পাদক

তপন কুমার সাহা

ফ্ল্যাট নং- 5D

যোগাযোগ: 01716-196000

কারিগরি ও রক্ষণাবেক্ষণ সম্পাদক

নেওয়াজ করিম খান

ফ্ল্যাট নং- 4A

যোগাযোগ: 01710-923161

কারিগরি ও রক্ষণাবেক্ষণ সহ-সম্পাদক

মিলন কুমার সাহা

ফ্ল্যাট নং- 1A

যোগাযোগ: 01716-471952

দফতর সম্পাদক

সাব্বির আল মাহমুদ

ফ্ল্যাট নং- 3G

যোগাযোগ: 01757-411499

কার্যনির্বাহী সদস্য

ফারজানা আকতার

ফ্ল্যাট নং- 3D

যোগাযোগ: 01710-646226

ফিরোজা খন্দকার

ফ্ল্যাট নং- 4C

যোগাযোগ: 01716-010415

মোঃ নুরুজ্জামান

ফ্ল্যাট নং- 2H

যোগাযোগ: 01721-888832

অডিট কমিটি

প্রদীপ কুমার সরকার

ফ্ল্যাট নং- 5A

যোগাযোগ: 01717-413020

মিলন কুমার সাহা

ফ্ল্যাট নং- 1A

যোগাযোগ: 01716-471952

রাশেফুল করিম খান

ফ্ল্যাট নং- 4C

যোগাযোগ: 01407-599107

ক্রয় কমিটি

মিলন কুমার সাহা

ফ্ল্যাট নং- 1A

যোগাযোগ: 01716-471952

রাশেফুল করিম খান

ফ্ল্যাট নং- 4C

যোগাযোগ: 01407-599107

ফ্ল্যাট নং- 2B

যোগাযোগ: 01731-733933

ভবনের চাবি সংরক্ষণ

গাজী নার্গিস মহল এপার্টমেন্ট ওনার্স এসোসিয়েশন

ছাদের চাবি (৩ সেট)

ফয়সাল করিম

ফ্ল্যাট নং- 4D

১ সেট

ফিরোজ আহমেদ

ফ্ল্যাট নং- 5C

১ সেট

তপন কুমার সাহা

ফ্ল্যাট নং- 5D

১ সেট

কনফারেন্স রুমের চাবি (৫টি)

ফিরোজ আহমেদ

ফ্ল্যাট নং- 5C

২টি

শংকর চন্দ্র সরকার

ফ্ল্যাট নং- 2C

১টি

ফয়সাল করিম

ফ্ল্যাট নং- 4D

১টি

শাহ ইমরান আপেল

ফ্ল্যাট নং- 3C

১টি

অফিস রুমের চাবি (৫টি)

ফিরোজ আহমেদ

ফ্ল্যাট নং- 5C

২টি

শংকর চন্দ্র সরকার

ফ্ল্যাট নং- 2C

১টি

ফয়সাল করিম

ফ্ল্যাট নং- 4D

১টি

শাহ ইমরান আপেল

ফ্ল্যাট নং- 3C

১টি

মেইন গেটের চাবি (৩টি)

ফিরোজ আহমেদ

ফ্ল্যাট নং- 5C

১টি

ফয়সাল করিম

ফ্ল্যাট নং- 4D

১টি

দারোয়ান

১টি

জেনারেটরের গ্রিলের চাবি (৩ সেট)

ফিরোজ আহমেদ

ফ্ল্যাট নং- 5C

১ সেট

নেওয়াজ করিম

ফ্ল্যাট নং- 4A

১ সেট

দারোয়ানের কাছে

১ সেট

৭টি ভয়েড এবং লিফট রুমের চাবি (৩ সেট)

ফিরোজ আহমেদ

ফ্ল্যাট নং- 5C

১ সেট

নেওয়াজ করিম

ফ্ল্যাট নং- 4A

১ সেট

মিলন কুমার সাহা

ফ্ল্যাট নং- 1A

১ সেট

কর্ণার গেটের চাবি (৩টি)

ফিরোজ আহমেদ

ফ্ল্যাট নং- 5C

২টি

ফয়সাল করিম

ফ্ল্যাট নং- 4D

১টি

দারোয়ানের কাছে গচ্ছিত

পকেট গেটের চাবি

১টি

লিফটের ডোরের চাবি

১টি

পাওয়ার স্টেশনের চাবি

১টি

গ্যারেজ ভাড়ার নিয়মাবলী

🚗

অত্র ভবনের পার্কিং এলাকায় রাখা সকল গাড়ির মালিক, গ্যারেজ মালিক এবং ড্রাইভারদেরকে নিচের নিয়ম-কানুন কঠোরভাবে মানিয়া চলিতে হইবে। অন্যথায় এসোসিয়েশন বিধিমত ব্যবস্থা গ্রহণ করিবে।

  1. ড্রাইভারদের ভোটার আইডি কার্ড সহ ছবি, ঠিকানা এবং বিস্তারিত বিবরণ এসোসিয়েশনের অফিসে জমা দিতে হইবে।
  2. প্রত্যেক ফ্ল্যাটের মালিক বা তাহার ভাড়াটিয়া ঐ ফ্ল্যাটের জন্য নির্ধারিত পার্কিং এ গাড়ী রাখিবেন। অনুমতি ছাড়া একে অন্যের পার্কিং স্থান ব্যবহার করিতে পারিবেন না।
  3. কোনো ধরনের গাড়ী মেরামত বা গাড়ীর ডেন্টিং পেইন্টিং বা গাড়ি ধোয়া ইত্যাদি কাজ কমপ্লেক্সের মধ্যে করা যাইবে না।
  4. সিকিউরিটি গার্ডের সাথে কোনো অশোভন আচরণ করিলে উক্ত ড্রাইভারের মালিককে এবং গ্যারেজ মালিককে ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য অবহিত করা হইবে।
  5. কমপ্লেক্স এলাকায় অতিথিদের গাড়ী রাত্রে রাখিতে হইলে অবশ্যই এসোসিয়েশনের অফিসে/ কেয়ারটেকারকে জানাইতে হইবে।
  6. কমপ্লেক্সে গাড়ী থাকাকালীন সময়ে ড্রাইভারগণকে তাহাদের জন্য নির্ধারিত ওয়েটিং স্থানে অবস্থান করিতে হইবে।
  7. বাণিজ্যিক ব্যবহারের অটোরিক্সা, সিএনজি, ভ্যান এবং মটরসাইকেল কমপ্লেক্সের ভিতর রাখা বা রাখিবার জন্য স্থান ভাড়া দেওয়া যাইবে না।
  8. রাত ১২ টার পর যেকোনো গাড়ি প্রবেশ/ নির্গমনের সময় হর্ণ বাজাইতে পারিবে না। প্রয়োজনে ড্রাইভার সিকিউরিটি গার্ডের নম্বরে অথবা গ্যারেজ মালিকের নম্বরে ফোনে যোগাযোগ করিবে।
  9. রাত ১২ টার পর গ্যারেজে গাড়ি প্রবেশ/ নির্গমন করিলে উক্ত গাড়ির গ্যারেজ নম্বর, প্রবেশ/ নির্গমনের সঠিক সময় সহ বিস্তারিত রেজিস্টার খাতায় লিপিবদ্ধ করিয়া ড্রাইভারের স্বাক্ষর নিতে হইবে।
  10. একই গাড়ি মাসে ৪ বারের বেশি রাত ১২ টার পর গ্যারেজে প্রবেশ/ নির্গমন করিলে উক্ত গ্যারেজের মালিককে আপত্তি জানিয়ে নোটিশ দেওয়া হইবে। প্রয়োজনে সিসি ক্যামেরা দ্বারা সনাক্ত করা হইবে।
  11. গাড়িতে যেকোনো অবৈধ মালামাল পাওয়া গেলে তার দায়িত্ব গাড়ির মালিক ও ড্রাইভারের। গ্যারেজ মালিক অথবা এসোসিয়েশন এজন্য কোনো দায় বহন করিবে না।
  12. গ্যারেজে গাড়ির অবস্থানকালীন সময়ে গাড়ির কোনো ক্ষতি হইলে বা গাড়ি থেকে মালামাল হারানো গেলে সেজন্য এসোসিয়েশন দায় বহন করিবে না।
  13. গাড়ির মালিক অথবা তাহার নিয়োগকৃত ড্রাইভার (যাহার নাম ঠিকানা এসোসিয়েশনের অফিসে রক্ষিত আছে) ব্যতীত তৃতীয় কোনো ব্যক্তি উক্ত গাড়ি সহ গ্যারেজে প্রবেশ বা নির্গমন করিলে অবশ্যই তাহা এসোসিয়েশনকে জানাইতে হইবে এবং গাড়ির মালিককে সিকিউরিটি গার্ডের সাথে ফোনে যোগাযোগ করিতে হইবে।
  14. গ্যারেজ ভাড়া প্রদান বা গ্রহণের সময় এসোসিয়েশনের মাধ্যমে চুক্তিপত্র সম্পাদন করিতে হইবে। যেকোনো দ্বিমত বা বিরোধের ক্ষেত্রে এসোসিয়েশনের মাধ্যমে নিস্পত্তি করিতে হইবে।

ভবনে বসবাসের নিয়মাবলী

📋 সাধারণ নিয়মাবলী

  1. ফ্ল্যাট কেবলমাত্র বসবাসের জন্যই ব্যবহার করা যাইবে। ফ্ল্যাটকে কোনো প্রকার বাণিজ্যিক কাজে ব্যবহার করা যাইবে না। কোন প্রকারের ব্যবসায়িক ব্যানার, সাইনবোর্ড ইত্যাদি প্রদর্শন করা যাইবে না। কোনরূপ রাজনৈতিক কার্যকলাপ, রাজনৈতিক সভা-সমাবেশ করা যাইবে না। কোনরূপ বেআইনী বা অসামাজিক কার্যকলাপ করা যাইবে না।
  2. এসোসিয়েশনের কোনো সদস্য এসোসিয়েশনের নিয়ম-শৃংখলা, বিধি-বিধান ও কার্যনির্বাহী পরিষদের সিদ্ধান্ত অমান্য করিতে পারিবেন না। করিলে এসোসিয়েশন জরিমানা আরোপ, পানি/বিদ্যুৎ সরবরাহ বন্ধসহ যথাযথ ব্যবস্থা গ্রহণ করিতে পারিবে।
  3. কোনো ফ্ল্যাট মেস/ব্যাচেলর ব্যক্তির নিকট ভাড়া দেওয়া যাইবে না এবং কোনো ফ্ল্যাটের অংশবিশেষ ভাড়া দেওয়া যাইবে না।
  4. ফ্ল্যাট ভাড়া দেওয়া হইলে টেনেন্ট বা ভাড়াটিয়া কর্তৃক ফ্ল্যাট দখলের পূর্বে চুক্তিপত্রের কপি এসোসিয়েশনের অফিসে জমা দিতে হইবে।
  5. প্রত্যেক ভাড়াটিয়াকে ফ্ল্যাট ছাড়িয়া যাওয়ার পূর্বে অবশ্যই এসোসিয়েশন কতৃপক্ষের নিকট হইতে "অনাপত্তি-পত্র" গ্রহণ করিতে হইবে।
  6. কমপ্লেক্স এলাকায়, এক ফ্ল্যাটের কাজের লোক ও ড্রাইভার অন্য ফ্ল্যাটের বাসিন্দার দ্বারা নিয়োগের পূর্বে, পূর্ববর্তী নিয়োগকর্তার অনুমতি অবশ্যই লইতে হইবে।
  7. অসাদাচরণ বা চুরি সহ গুরুতর অপরাধের জন্য কোন বাসিন্দা তাহার কাজের লোক বা ড্রাইভারকে বরখাস্ত করিলে এসোসিয়েশন অফিসে লিখিতভাবে জানাইতে হইবে। যেকোনো কারণে এই বিল্ডিং এর কোনো ফ্ল্যাট হইতে বিতাড়িত কোন ড্রাইভার/পরিচারক/পরিচারিকাকে কাজে নিয়োজিত করিবার ক্ষেত্রে এসোসিয়েশনকে অবহিত করিতে হইবে।
  8. এসোসিয়েশনের কর্মচারীবৃন্দকে ব্যক্তিগত কাজে ব্যবহার করা চলিবে না।
  9. মসলা পেষার সময় ও আসবাবপত্র স্থান পরিবর্তনের সময় সতর্কতা অবলম্বন করিয়া শব্দ পরিহার করিতে হইবে যাহাতে নীচের ফ্ল্যাটের বাসিন্দাদের অসুবিধা না হয়।
  10. অতিরিক্ত আওয়াজে টিভি বা অন্য কোনো মিডিয়া প্লেয়ার ইত্যাদি বাজাইয়া অথবা শব্দ উৎপাদনকারী সকল ধরনের যন্ত্রের উচ্চ আওয়াজ দ্বারা অন্যদের অসুবিধা সৃষ্টি করা যাইবে না।
  11. ছাদে বা কমপ্লেক্সের ভিতরে ফুটবল, ব্যাডমিন্টন, ক্রিকেট ইত্যাদি খেলা এবং যত্রতত্র বাইসাইকেল/ মোটর সাইকেল চালানো যাইবে না। তবে এসোসিয়েশন কর্তৃক ছাদে কোন ধরনের খেলার ব্যবস্থা করা হইলে নির্ধারিত নিয়ম মানিয়া খেলা যাইবে।
  12. এসোসিয়েশনের কর্মচারীদের বিরুদ্ধে কাহারো কোন অভিযোগ থাকিলে এসোসিয়েশন কর্তৃক যথাবিহীত ব্যবস্থা গ্রহণের জন্য অফিসে রক্ষিত অভিযোগ বইতে লিপিবদ্ধ করিতে হইবে।
  13. ফ্ল্যাটে এ/সি সংযোগ করিলে সেই ক্ষেত্রে এ/সি সংযোগের চারপাশে দেওয়াল মেরামত করিবার দায়িত্ব ফ্ল্যাট মালিককে বহন করিতে হইবে।
  14. প্রত্যেক ফ্ল্যাট মালিক নিজ দায়িত্বে যথাযথভাবে যাচাই করিয়া ফ্ল্যাট ভাড়া দিবেন। ভাড়াটিয়াদের দোষনীয় কার্যকলাপ ও আচরণের জন্য ফ্ল্যাট মালিক ব্যক্তিগতভাবে দায়ী থাকিবেন।
  15. প্রতিটি ফ্ল্যাটের ব্যালকনীতে এমনভাবে কাপড় শুকাতে দিতে হইবে যাহাতে কাপড়ের বহিরাংশ কিংবা কাপড়ের পানি অন্য ফ্ল্যাটের এরিয়াতে না যায়।
  16. কার্যনির্বাহী কমিটি কর্তৃক নির্ধারিত সময়সূচী অনুযায়ী লিফট চলাচল করিবে এবং কমন এরিয়ার বৈদ্যুতিক বাতি কমিটি কর্তৃক নিয়ন্ত্রিত হইবে।
  17. লিফটে আসবাবপত্র সহ ভারী মালামাল বহন করা যাইবে না। তবে প্রয়োজনে গ্যাসের সিলিন্ডার বহন করা যাইবে।
  18. দীর্ঘক্ষণ বিদ্যুৎ সরবরাহ বন্ধের সময় জেনারেটর একটানা কতক্ষণ চলিবে তাহা কার্যনির্বাহী কমিটি নির্ধারণ করিবে। জেনারেটরের ডিজেল খরচ কিভাবে সমন্বয় করা হবে তা কার্যনির্বাহী কমিটি নির্ধারণ করবে।
  19. ড্রাইভার, পরিচারক বা কাজের বুয়া কর্তৃক লিফট ব্যবহারের পদ্ধতি কার্যনির্বাহী কমিটি কর্তৃক নির্ধারিত হইবে।
  20. কার্যনির্বাহী কমিটি বাস্তব অবস্থা পর্যালোচনা সাপেক্ষে মাসিক সার্ভিস চার্জ নির্ধারণ করিবে।
  21. কোনো ফ্ল্যাট মালিক বা তাহার ভাড়াটিয়া ফ্ল্যাটের বাহিরে এমন কোনো নির্মাণ কাজ করিতে বা কোন মালামাল রাখিতে পারিবেন না যাহা অন্য কোন ফ্ল্যাটের বাসিন্দার চলাফেরায় প্রতিবন্ধকতা ও বিরক্তির সৃষ্টি করে ।
  22. ফ্ল্যাটে বসবাসকারী কোনো ব্যক্তি বা তাহার পরিচারক/পরিচারিকা বা অন্য যেকেউ এমন কোনো বস্তু বহন করিতে পারিবেন না যাহা অন্যের ক্ষতি বা অন্যের জীবন বা সম্পত্তির প্রতি হুমকির কারণ হইতে পারে।
  23. ফ্ল্যাটে বসবাসকারী কেউ কমন স্পেসে কোনো পশু-পাখি রাখিতে বা পালিতে পারিবেন না।
  24. কাঁচাবাজার বিশেষ করিয়া কাটা মাছ, মাংস বা মুরগী এমন পাত্রে বহন করিবেন না যাহাতে রক্ত নির্গত হইয়া লিফট, সিঁড়ি বা কমন স্পেস নোংরা হয়। কোনো কারণে নোংরা হইলে সংশ্লিষ্ট ব্যক্তিকে তাহা নিজ দায়িত্বে পরিস্কার করিতে হইবে।
  25. ফ্ল্যাটে বসবাসকারী কেউ ফৌজদারী অপরাধে জড়িত হইলে দায় তাহার উপরেই বর্তাইবে এবং ইহার জন্য এসোসিয়েশন দায়ী হইবে না।
  26. লিফট বা কমন স্পেসে কোনো ফ্ল্যাট মালিক বা ভাড়াটিয়া বা তাহাদের সন্তানগণ এমন কোনো আচরণ করা হইতে বিরত থাকিবেন যাহা সাধারণ রীতি-প্রথা ও সংস্কৃতির সাথে সামঞ্জস্যপূর্ণ নয়।
  27. ভাড়ায় গৃহীত ফ্ল্যাটের বসবাসকারী/গণ বা ভাড়াটিয়াগণ এই নীতিমালার সকল ধারা ও কার্যনির্বাহী কমিটির সকল সিদ্ধান্ত মানিয়া চলিতে বাধ্য থাকিবেন।

🔒 নিরাপত্তা সংক্রান্ত নিয়মাবলী

  1. কমপ্লেক্সের নিরাপত্তা বিঘ্নিত হয় কিংবা অন্যের বিরক্তের কারণ হয় এমন কোন কার্যকলাপ করা যাবে না। বিল্ডিংয়ের মূল গেট ও গ্যারেজ নিরাপত্তা প্রহরী সার্বক্ষণিক ভাবে চব্বিশঘন্টা কর্তব্যরত থাকবে। ফ্লাটের সকল মালিক ও বাসিন্দা নিরাপত্তা প্রহরীকে নিরাপত্তা রক্ষার কাজে সর্বাত্মকভাবে সহযোগিতা করবেন।
  2. কমপ্লেক্সে কেহ পটকাবাজি কিংবা অন্যের বিরক্তিকর কোন কাজ করিলে প্রথমবার ৫০০/- টাকা দ্বিতীয়বার ১,০০০/- টাকা জরিমানা ধার্য্য হইবে এবং তৃতীয়বার দেশের প্রচলিত আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হইবে।
  3. যদি কোনো বাসিন্দা ফ্ল্যাট খালি রাখিয়া দীর্ঘদিনের জন্য বাহিরে যান তবে তিনি এসোসিয়েশনকে অনলাইন ফরমের মাধ্যমে অথবা লিখিতভাবে জানাইবেন যাহাতে উক্ত ফ্ল্যাটের নিরাপত্তা রক্ষায় বিশেষ নজরদারি করা যায়।
  4. ছাদের দরজা সর্বদা খিড়কি (হ্যাজবল) লাগানো অবস্থায় থাকিবে। ছাদে শুকানোর জন্য রাখা কাপড় বা অন্যকিছু চুরি হইলে এসোসিয়েশন দায়ী থাকিবেনা। কার্যনির্বাহী কমিটির সিদ্ধান্ত অনুযায়ী সময়ে ছাদের দরজার তালা বন্ধ করা ও খোলা হইবে।
  5. নতুন কাজের লোক বা ড্রাইভার নিয়োগের ক্ষেত্রে ছবি, ঠিকানা এবং বিস্তারিত বিবরণ সহ তাদের জাতীয় পরিচয়পত্রের ফটোকপি এসোসিয়েশনের অফিসে জমা দিতে হইবে।
  6. ফ্ল্যাটের বাসিন্দা ব্যতীত বাহিরের সকল ব্যক্তি ও অতিথিগণকে ইন্টারকমের মাধ্যমে সংশ্লিষ্ট ফ্ল্যাটে যোগাযোগ করিয়া অনুমতি সাপেক্ষে গেটে রক্ষিত রেজিষ্ট্র্রারে তাহাদের পরিচয় লিপিবদ্ধ করিতে হইবে।
  7. রাত ১২.০০ টার সময় মেইন গেইট বন্ধ হইয়া যাইবে। এই সময়ের পর কাহারো বাহিরে থাকার প্রয়োজন হইলে নিরাপত্তা প্রহরীকে অবহিত করিতে হইবে এবং রাত ১২:০০ টার পরে ভবনে প্রবেশের ক্ষেত্রে প্রহীরর কাছে রক্ষিত রেজিস্টারে প্রবেশকারীর নাম, ফ্লাট নম্বর, সময় লিপিবদ্ধ করে স্বাক্ষর করিতে হইবে।
  8. হকার, পিওন, দুধ, পানি, তরকারি, পার্সেল সরবরাহকারী ইত্যাদি ব্যক্তিদেরকে প্রয়োজনীয় ক্ষেত্র ব্যতীত কমপ্লেক্সের ভিতরে ঢোকার অনুমতি দেওয়া যাইবে না। ফ্লাটে গৃহকর্মী নিয়োগের ক্ষেত্রে গৃহকর্মীর বিস্তারিত তথ্য অনলাইন ফরমের মাধ্যমে অথবা লিখিতভাবে এসোসিয়েশনের অফিসে জমা দিতে হইবে।
  9. বসবাসের সুষ্ঠু পরিবেশ রক্ষার্থে এবং সার্বিক নিরাপত্তার স্বার্থে এসোসিয়েশন উপযুক্ত কমিটির মাধ্যমে সময়ে সময়ে প্রত্যেক ফ্লাটে সরেজমিনে জরিপ সম্পন্ন করিবে। ফ্লাটে বসবাসকারীগণ উক্ত জরিপের কাজে সহযোগিতা করিবেন।

🚗 গাড়ী পার্কিং সংক্রান্ত নিয়মাবলী

  1. প্রত্যেক ফ্ল্যাটের মালিক বা তাহার ভাড়াটিয়া ঐ ফ্ল্যাটের জন্য নির্ধারিত পার্কিং এ গাড়ী রাখবেন।
  2. অনুমতি ছাড়া একে অন্যের পার্কিং স্থান ব্যবহার করিতে পারিবেন না।
  3. কমপ্লেক্সের মধ্যে গাড়ী মেরামত বা গাড়ীর ডেন্টিং ও পেইন্টিংয়ের কাজ এবং গাড়ী ধোয়ার কাজ করা যাইবে না।
  4. কোন ড্রাইভার কমপ্লেক্সের কাহারো সঙ্গে অশোভন আচরণ করিলে উক্ত ড্রাইভারের মালিককে এ ব্যাপারে প্রযোজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য অবহিত করা হইবে।
  5. কমপ্লেক্স এলাকায় অতিথিদের গাড়ী রাত্রে রাখিতে হইলে অবশ্যই এসোসিয়েশনের অফিসে জানাইতে হইবে।
  6. কমপ্লেক্সে গাড়ী থাকাকালীন সময়ে ড্রাইভারগণকে তাহাদের জন্য নির্ধারিত ওয়েটিং স্থানে অবস্থান করিতে হইবে।
  7. বাণিজ্যিক ব্যবহারের অটোরিক্সা, সিএনজি, ভ্যান এবং মটরসাইকেল কমপ্লেক্সের ভিতর রাখা বা রাখার জন্য স্থান ভাড়া দেওয়া যাইবে না।
  8. ড্রাইভারদের ভোটার আইডি কার্ড সহ ছবি, ঠিকানা এবং বিস্তারিত বিবরণ এসোসিয়েশনের অফিসে জমা দিতে হইবে।
  9. রাত ১২ টার পর যেকোনো গাড়ি প্রবেশ/নির্গমনের সময় হর্ণ বাজাইতে পারিবে না। প্রয়োজনে ড্রাইভার সিকিউরিটি গার্ডের নম্বরে অথবা গ্যারেজ মালিকের নম্বরে ফোন দিয়ে যোগাযোগ করিবে।
  10. রাত ১২ টার পর গ্যারেজে গাড়ি প্রবেশ/নির্গমন করিলে উক্ত গাড়ির গ্যারেজ নম্বর, প্রবেশ/নির্গমনের সঠিক সময় সহ বিস্তারিত রেজিস্টার খাতায় লিপিবদ্ধ করিয়া ড্রাইভারের স্বাক্ষর নিতে হইবে।
  11. একই গাড়ি মাসে ৪ বারের বেশি রাত ১২ টার পর গ্যারেজে প্রবেশ/নির্গমন করিলে উক্ত গ্যারেজের মালিককে আপত্তি জানিয়ে নোটিশ দেওয়া হইবে। প্রয়োজনে সিসি ক্যামেরা দ্বারা সনাক্ত করা হইবে।
  12. গাড়িতে যেকোনো অবৈধ মালামাল পাওয়া গেলে এসোসিয়েশন সেটির কোনো দায় বহন করিবে না।
  13. গাড়ির মালিক অথবা তাহার নিয়োগকৃত ড্রাইভার (যাহার নাম ঠিকানা এসোসিয়েশনের অফিসে রক্ষিত আছে) ব্যতীত তৃতীয় কোনো ব্যক্তি উক্ত গাড়ি সহ গ্যারেজে প্রবেশ বা নির্গমন করিলে অবশ্যই তাহা এসোসিয়েশনকে জানাইতে হইবে এবং গাড়ির মালিককে সিকিউরিটি গার্ডের সাথে ফোনে যোগাযোগ করিতে হইবে।

🧹 পরিচ্ছন্নতা সংক্রান্ত নিয়মাবলী

  1. ফ্ল্যাটের বারান্দা বা জানালা দিয়ে কোনো প্রকার ময়লা আবর্জনা নীচে ফেলা যাইবে না। কেহ সেরূপ কাজ করিলে তাহার ফ্ল্যাটের বিদ্যুৎ সংযোগ ২ দিনের জন্য বন্ধ রাখা হইবে।
  2. কমন স্পেসে, সিঁড়িতে বা লবিতে ময়লা-আবর্জনা রাখা, পানের পিক ফেলা, ধূমপান করা এবং ফ্ল্যাটের জানালা দিয়ে নীচে ময়লা বা যেকোনো বস্তু ফেলা সম্পূর্ণ নিষিদ্ধ।
  3. ময়লা আবর্জনা উন্মুক্তভাবে বহন করা যাইবে না। ঢাকানযুক্ত বালতি অথবা মুখবন্ধ পলিথিন/প্লাস্টিক ব্যাগে বহন করতে হবে।
  4. প্রকাশ্য স্থানে ধুমপান করা যাইবে না এবং যত্রতত্র স্থানে সিগারেটের মোথা ফেলা যাইবে না।
  5. বিল্ডিংয়ের ছাদে ময়লা আবর্জনা ও ব্যক্তিগত ব্যবহারের কোন জিনিসপত্র রাখা নিষিদ্ধ।
  6. উল্লেখিত বিধি বিধান বহির্ভূত নিষিদ্ধ কাজসমূহ করিলে এসোসিয়েশন জরিমানা বা যে কোন ধরনের শাস্তিমূলক ব্যবস্থা যখন যেখানে যাহা প্রযোজ্য তাহা প্রয়োগ করিতে পারিবে ইহাতে কাহারো কোনো আপত্তি করা চলিবে না।

🏢 গ্রাউন্ড ফ্লোরের কনফারেন্স রুমের ব্যবহার

  1. এসোসিয়েশনের কল্যাণার্থে মিটিং সহ অন্যান্য সম্মিলিত কাজে ব্যবহার করা যাবে।
  2. ব্যক্তিগত প্রয়োজনে অথবা সামাজিক অনুষ্ঠানাদির কাজে ব্যবহারের ক্ষেত্রে ফ্ল্যাট মালিকদের জন্য এবং ভাড়াটিয়াদের জন্য নির্ধারিত ফি দৈনিক ভিত্তিতে এসোসিয়েশনের অনুকুলে প্রদান করতে হবে।

নম্বর নির্বাচন করুন